লিবিয়ায় নির্যাতনে মৃত্যু: তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি
লিবিয়ায় নির্যাতনে ফরিদপুরের হাবি মাতুব্বর নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনে বকুল মাতুব্বরকে অব্যাহতি দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্ত্রী তাছলিমা বেগম। তাঁর দাবি, বকুল তাঁর কাছ থেকে মুক্তিপণের ১০ লাখ টাকা নিয়েছিলেন।




